
৳ 1,120
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
দৃশ্যশিল্পের ইতিহাসকে ধারাবাহিকতার চর্চা হিসেবে না দেখে বরং মানবসভ্যতার বৃহত্তর চিন্তার ইতিহাসের অংশ হিসেবে বিবেচনা করা এই গ্রন্থের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইউক্লিডীয় জ্যামিতি, আপেক্ষিকতা তত্ত্ব, মনোবিশ্লেষণ, অস্তিত্ববাদ, স্নায়ুযুদ্ধ, গণমাধ্যম, ফটোগ্রাফি, ডিজিটাল প্রযুক্তি কিংবা তথ্যনির্ভর সমাজ-এসবই এখানে শিল্পের বিবর্তনের সক্রিয় উপাদান হিসেবে উপস্থিত। ফলে শিল্পের ইতিহাস একক কোনো নন্দনতাত্ত্বিক বিবরণ না হয়ে মানবচেতনার রূপান্তরের ইতিহাসে পরিণত হয়েছে। বাংলাদেশের সমসাময়িক দৃশ্যকলার চর্চায় এই বৈশ্বিক তাত্ত্বিক ও নন্দনতাত্ত্বিক পরিবর্তনের প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয়। কিন্তু সেই প্রভাবের উৎস, ঐতিহাসিক ভিত্তি এবং ধারণাগত কাঠামো নিয়ে বাংলায় পর্যাপ্ত আলোচনা এখনো গড়ে ওঠেনি। এই বই সেই আলোচনার ক্ষেত্রকে বিস্তৃত করার একটি ক্ষুদ্র প্রয়াস। লেখকের বিশ্বাস, শিল্পকে ঘিরে প্রশ্ন, বিতর্ক ও সমালোচনার চর্চা যত গভীর হবে, আমাদের শিল্পচর্চাও ততই নতুন মাত্রা অর্জন করবে। কারণ শিল্পের বিকাশ কোনো চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় না, বরং তা অবিরাম প্রশ্ন, পুনর্বিবেচনা এবং পুনর্নির্মাণের মধ্য দিয়েই এগিয়ে চলে। দৃশ্যশিল্পের অন্তহীন নির্মাণ এই চলমান যাত্রারই এক অনবদ্য দলিল।
| Title | : | দৃশ্যশিল্পের অন্তহীন নির্মাণ (পেপারব্যাক) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789842972201 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 200 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0