
৳ 180
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
শিশুমনের পৃথিবীটি আসলে কেমন? সেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা কোথায়? একটি শিশু যেমন পরির সঙ্গে কথা বলতে পারে, আকাশে উড়ে যেতে পারে, আবার একই সঙ্গে দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন, পড়াশোনার চাপ কিংবা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে পারে। আশরাফুল আলমের ‘পরির সাথে আমার সেলফি’ গল্পগ্রন্থটি সেই শিশুমনের সরলতা, বিস্ময়, স্বপ্ন এবং জীবনসংগ্রামের এক আন্তরিক প্রতিচ্ছবি। গ্রন্থের নামগল্প ‘পরির সাথে আমার সেলফি’-তে কল্পনার এক আশ্চর্য জগৎ তৈরি করেছেন লেখক। পরিকে ঘিরে শিশুমনের যে বিস্ময়, আনন্দ, ভয়, বন্ধুত্ব ও মুগ্ধতা- তা গল্পটিকে শুধু রূপকথার আবহে আটকে রাখেনি; বরং বাস্তব জীবনের অভাব-অনটন ও শিশুর মানসিক জগতের সঙ্গে মিলিয়ে দিয়েছে। পরি এখানে কেবল কল্পলোকের কোনো চরিত্র নয়, বরং শিশুর আনন্দ ও মুক্তির এক প্রতীক। গল্পের শেষদিকে ‘পরির সঙ্গে আমার সেলফি’ হয়ে ওঠে স্মৃতি ধরে রাখার এক মায়াময় আকাঙ্ক্ষা। এই বইয়ের গল্পগুলো পড়তে গিয়ে বারবার মনে হয়, আমরা যে ছোট ছোট বিষয়গুলোকে জীবনে তুচ্ছ মনে করি, একটি শিশুর কাছে সেগুলোই কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। একটি সাইকেল, একটি মোবাইল ফোন, আকাশের দিকে তাকানো, জন্মদিনের আয়োজন কিংবা একজন শিক্ষকের প্রশংসা- এসব সামান্য অনুষঙ্গের মধ্যেই লেখক খুঁজে নিয়েছেন মানুষের বড় স্বপ্ন ও বড় হয়ে ওঠার গল্প।
| Title | : | পরির সাথে আমার সেলফি (হার্ডকভার) |
| Publisher | : | প্রতিভা প্রকাশ |
| ISBN | : | 9789842973079 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 48 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0