
৳ 700
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
মাতৃত্ব নারীর জীবনে সবচেয়ে সুন্দর, গৌরবময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়।
একটি নতুন প্রাণের আগমনকে কেন্দ্র করে এই সময়ে একজন নারীর শরীর ও মনে প্রভূত পরিবর্তন সাধিত হয়। প্রকৃতির এই চিরন্তন নিয়মে অনাগত সন্তানের সুস্থতা ও সুন্দর আগামীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের সুস্থ শরীর। কারণ, গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি ও পুষ্টির শতভাগ নির্ভর করে মায়ের খাদ্যাভ্যাস ও সঠিক যত্নের ওপর।
গর্ভবতী মায়ের এই শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার প্রধান দায়িত্ব পরিবারের কাছের মানুষদের। পরিবার যদি এই সময়ে মাকে একটি যত্নশীল ও প্রফুল্ল পরিবেশ উপহার দিতে পারে, তবেই পৃথিবীর আলো দেখবে একটি সুস্থ ও হাসিখুশি নবজাতক। তবে সন্তানের জন্মের পরেই কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং নিজের শরীরের দিকেও নজর দেওয়া সমান জরুরি। চিকিৎসাবিজ্ঞানের মতে, সন্তান প্রসবের পর একজন মায়ের দেহের গর্ভধারণজনিত পুষ্টির ঘাটতি পুরোপুরি পূরণ হতে সময় লাগে প্রায় ২ বছর। এর পাশাপাশি শুরু হয় শিশুর বাড়ন্ত জীবনের এক নতুন চ্যালেঞ্জ। সাধারণত, জন্মের সময় একটি সুস্থ শিশুর যে ওজন থাকে, জন্মের ৬ মাস পর তা দ্বিগুণ এবং ১ বছরের মধ্যে তা তিন গুণ হওয়া স্বাভাবিক।
সন্তান ধারণের পরিকল্পনা (Planned Pregnancy) থেকে শুরু করে সদ্যজাত শিশুর জন্ম এবং পরবর্তী সময়ে শিশুর কৈশোর পর্যন্ত প্রতিটি ধাপে মায়েদের মনে প্রতিনিয়ত অসংখ্য প্রশ্ন ও দ্বিধাদ্বন্দ্বের জন্ম নেয়।
গর্ভাবস্থায় কোন কোন সুপার ফুড খাবেন, নরমাল ডেলিভারির জন্য কেমন লাইফস্টাইল দরকার, প্রসব পরবর্তী সময়ে নিজের যত্ন কীভাবে নেবেন, কিংবা শিশুর জন্মের পর তার হাড় ও বুদ্ধির বিকাশে কোন খাবারগুলো সবচেয়ে জাদুকরী ভূমিকা রাখবে--এমন নানান জিজ্ঞাসা ভাবিয়ে তোলে মাকে। আমাদের দেশে সঠিক গাইডলাইনের অভাব এবং বিভিন্ন কুসংস্কারের কারণে অনেক সময় অসচেতনতাবশত ভুল পদক্ষেপ নেওয়া হয়, যা মা ও শিশু উভয়ের জন্যই মারাত্মক পুষ্টিহীনতা ও জটিলতা সৃষ্টি করে।
মায়েদের মনের ঠিক এইরকম শত শত প্রশ্নের সহজ ও বৈজ্ঞানিক সমাধান নিয়ে সাজানো হয়েছে--“সুস্থ মা, সুস্থ শিশু (মা ও শিশুর ১০০ স্বাস্থ্য টিপস)” বইটি। এখানে গর্ভবতী মায়ের পুষ্টি, গর্ভাবস্থার জটিলতা দূর করার উপায়, প্রসব পরবর্তী লাইফস্টাইল থেকে শুরু করে নবজাতকের সঠিক যত্ন, শিশুর দৈহিক ও মানসিক বিকাশ এবং কৈশোরে পদার্পণ করা কিশোরীর বাড়তি যত্নের মতো প্রতিটি সংবেদনশীল বিষয়কে অত্যন্ত চমৎকারভাবে, অধ্যায়ভিত্তিক উপায়ে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিটি মানুষের জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে পুষ্টির চাহিদা ভিন্ন। একটি শিশুর মেধা, বুদ্ধি এবং শারীরিক গঠনে সঠিক পুষ্টি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আশা করি, এই বইটি প্রতিটি সচেতন পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য ও সার্বক্ষণিক স্বাস্থ্য নির্দেশিকা (Health Guide) হিসেবে কাজ করবে। এই তথ্যবহুল ও কল্যাণকর কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
| Title | : | সুস্থ মা, সুস্থ শিশু (হার্ডকভার) |
| Publisher | : | কলি প্রকাশনী |
| ISBN | : | 9789843959560 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 332 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0