
জন্ম পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে বিএফএ এবং এমএফএ সম্পন্ন করেছেন। চিত্রশিল্পী হিসেবে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে কাজ করেছেন প্রায় দশ বছর। অসংখ্য শিশুতোষ বইয়ের ইলাস্ট্রেশন ও প্রচ্ছদ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক চারুকলা প্রদর্শনীতে পেয়েছেন জলরং মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার। বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন থেকেও পুরস্কার পেয়েছেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক নানা চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থায় কর্মরত। কাজের অবসরে নিজের মতো করে শিশুদের জন্য আঁকতে ও লিখতে পছন্দ করেন।
৳ 0