
জন্ম ঢাকায়। বাবা ভাষাসৈনিক ও রাজনীতিক অলি আহাদ এবং মা শিক্ষাবিদ রাশিদা বেগম। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে ডিপ্লোমা ও এলএলবি (অনার্স) পাস করার পর প্রথমে সেখানকার সিটি ইউনিভার্সিটিতে পেশাগত প্রশিক্ষণ নেন। পরে বিখ্যাত লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন। দেশে ফিরে ২০০৪ সালে সুপ্রিম কোর্টে প্রথমে ব্যারিস্টার এম জহির ও পরে ব্যারিস্টার রফিক-উল হকের সহকারী হিসেবে এবং ২০০৯ সাল থেকে স্বাধীনভাবে আইন ব্যবসা শুরু করেন। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন তিনি। এ সময় সংসদে ও সংসদের বাইরে তাঁর বলিষ্ঠ ভূমিকা এবং সাহসী ও স্পষ্টবাদী বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করে।
টিভি টক শোগুলোতে তাঁর উপস্থিতি ছিল প্রায় নিয়মিত। তিনি ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক। ২০২৬-এ দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছেন।
৳ 0