জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম

অজানার প্রতি অদম্য কৌতূহলই জহিরুল ইসলামের লেখকসত্তার মূল চালিকাশক্তি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রকৃতিঘেরা পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা এই লেখকের শৈশব কেটেছে সবুজ মাঠ আর গ্রামবাংলার সহজ সৌন্দর্যের ভেতর। পিতা এ বি এম আব্দুল লতিফ ও মাতা নাজমা বেগমের স্নেহ-শাসনে বেড়ে ওঠা সেই দিনগুলোই তাঁর মনে ভ্রমণ, অনুসন্ধান আর অজানাকে জানার আকাক্সক্ষা জাগিয়ে তোলে।

স্থানীয় মাদরাসা থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় বর্ষ থেকেই তাঁর সাংবাদিকতার পথচলা শুরু। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানের প্রয়োজনে তিনি দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। ভ্রমণপ্রিয় এই লেখক তুরস্ক, ভারত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ নয়টিরও বেশি দেশ পরিভ্রমণ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সংস্কৃতির অঙ্গনেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে তিনি মূকাভিনয় শিল্পচর্চায় নেতৃত্ব দিয়েছেন।

২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস অধরা স্বপ্ন এবং কিশোর ভৌতিক গল্পগ্রন্থ তিন বন্ধু ও অজানা রহস্য পাঠকমহলে প্রশংসিত হয়। ‘তিন বন্ধুর রহস্যজট; ভূত নয়, সত্যি’ তাঁর কিশোর গল্পধারারই ধারাবাহিক সংযোজন।

জহিরুল ইসলাম এর বই সমূহ

View
Sort
empty data
0

৳ 0