
গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিক তানভীর আহমেদ সিডনী ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে নাট্যরচনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 'বাঙলা নাট্যরীতির নির্মিতি ও বাংলাদেশের নাটক [১৯৮০-২০০০।' শীর্ষক গবেষণাকর্মের জন্যে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ পাঠদান করছেন।
তিনি পেশাগত জীবনে সাংবাদিকতা, উন্নয়ন সংস্থায় পরামর্শক ও সরকারি চাকরির সঙ্গে যুক্ত থেকেছেন প্রায় এক যুগ। তানভীর আহমেদ সিডনী আজকের কাগজ, ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তিনি পাক্ষিক নন্দনকানন পত্রিকায় উপ সম্পাদক ছিলেন। বিভিন্ন বেসরকারি টেলিভিশনে তাঁর গ্রন্থনায় শতাধিক শিশু-কিশোর বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। কেয়ার বাংলাদেশ ও আইইউসিএন এর নাট্য পরামর্শক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তাঁর শিশুকিশোর গল্প বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
৳ 0