আহমাদ মাযহার

আহমাদ মাযহার

আহমাদ মাযহার

জন্ম: ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়। শিক্ষাজীবনে ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর।

ছোটদের জন্যে গল্প, কবিতা ও প্রবন্ধ লিখে প্রথমদিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও সাহিত্যগবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতির নানা দিক নিয়ে গদ্যরচনা ও সাহিত্য-সমালোচনা লিখছেন। অনুবাদও করেছেন বেশ কিছু। রচিত-অনূদিত-সম্পাদিত গ্রন্থসংখ্যা পঞ্চাশেরও বেশি। শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ ১৭ বছর। বর্তমানে ইমপ্রেস গ্রুপের মুদ্রণ প্রতিষ্ঠান ইমপ্রেস প্রিন্টিং লিমিটেড-এর জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। এ ছাড়াও বইয়ের জগৎ নামে বই-সমালোচনা বিষয়ক একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন।

লোকসাহিত্য, বিদেশি পুরাণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে আশ্রয় করে গড়ে উঠেছে তাঁর ছোটদের গল্পের জগৎ। শিশু-মনস্তত্ত্ব, উন্নত মূল্যবোধ, সূক্ষ্ম হাস্যরস- এইসবের সমাহারে সমৃদ্ধ আহমাদ মাযহারের ছোটদের গল্প। লোকসাহিত্য থেকে রূপ নিয়ে তিনি গড়ে তোলেন রূপকথার রূপকদুনিয়া। প্রাচীন গ্রাম্যকথকের মুখের বুলিকে ঝকঝকে আধুনিক ভাষায় রূপান্তর করতে পারেন ঈর্ষণীয় দক্ষতায়। ঢাকা অঞ্চলের এক গ্রাম্যকথকের বলা কাহিনিকে আজকের দিনের ছোটদের মনের মতো করে বলেছেন তিনি 'মেঘবতীর জন্য' গল্পে। আর সেইজন্যেই ছোটদের কাছে ভালো লাগবে এই গল্পটি।

আহমাদ মাযহার এর বই সমূহ

Showing 1 to 11 of 11
View
Sort
0

৳ 0