
৳ 200
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
মধ্যযুগ থেকে বাংলা কবিতার ধারা প্রবাহিত হচ্ছে বিভিন্ন স্রোতে, তাই বিভিন্ন মোহনায় বাঁক নিচ্ছে কবিতা, কোনো মোহনায় কবিতা হয়ে উঠছে কবিতা আবার কোনো মোহনায় অকবিতা। কোথাও মোহনার স্রোতে কঠিন নুড়ির মতো শব্দগুলো ডুবে নিরাপদে পড়ে আছে মোহনার তলদেশে আর কবিতার বিষয় ভেসে যাচ্ছে নিরুদ্দেশে। বাংলা কবিতাকে নিয়ে পরীক্ষা নীরিক্ষা হলেও আধুনিকতার নামে কবিতাকে করে তোলা হয়েছে তরল ও আবন্ধ। কবি মাহমুদ আলী তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ শ্রাবণের সোনালি রোদ্দুর নামে অরণ্যে-এ প্রয়াসী হয়েছেন কবিতাকে তরল ও আবদ্ধতা থেকে মুক্তি দিতে। প্রকৃতি-প্রেম-বিদ্রোহের সমন্বয়ে তাঁর গাদ্যিক কবিতাগুলো কবিতার নদীর জলে ভাসিয়ে তোলার চেষ্টা করেছেন। কোথাও ভারী শব্দ দিয়ে কবিতার বিষয়কে জটিলতার মোড়কে আবদ্ধ করেননি, কিংবা শব্দের মারপেঁচ দিয়ে কবিতার বিষয়কে জটিল করে তোলেননি। নিজের বেদনা প্রেম এবং বিদ্রোহকে ব্যক্তিক না করে, করেছেন নৈর্ব্যক্তিক। তাই কবিতাগুলো পড়লে-পাহাড় নদী জোছনা কুয়াশা দিগন্ত প্রেম বিদ্রোহ ইত্যাদি ঝরনার স্রোতে ভেসে আসে পাঠকের গৃহে।
| Title | : | শ্রাবণের সোনালি রোদ্দুর নামে অরণ্যে (হার্ডকভার) |
| Publisher | : | উৎস প্রকাশন |
| ISBN | : | 9789849815976 |
| Edition | : | 1st Published, 2024 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0